ডেঙ্গু পরীক্ষার কিট শুল্ক-করমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কিট, ডেঙ্গু রিএজেন্ট এবং প্লাটিলেট ও প্লাজমা পরীক্ষার কিট আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম কর ও অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার এনবিআর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পাবেন আমদানিকারকেরা।
এনবিআর শর্ত দিয়েছে, এসব পণ্য কত আমদানি করা হবে, তা ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হতে হবে। এ ছাড়া আমদানি করা পণ্যগুলো মানসম্মত কি না ঔষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত তদারকি করবে।