ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিস মশা। ফাইল ছবি
এডিস মশা। ফাইল ছবি

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।

ওই নারীর নাম মঞ্জু রানী (৫৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা হরিপদ কুমারের স্ত্রী।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, সোমবার সকালে জ্বর নিয়ে মঞ্জু হাসপাতালে ভর্তি হন। পরে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু, নারীসহ মোট ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৭ জন।