ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই নারীর নাম সন্ধ্যা রানী সাহা (৫৫)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার বিমল সাহার স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, সন্ধ্যা রানী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত বুধবার খুমেক হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ২৪ জন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ১৩ জন নারী, ২টি শিশু, ১ জন স্কুলছাত্র ও ৮ জন পুরুষ।