প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ও শিশুর জুটি নিয়ে আবার শুরু হয়েছে প্রতিযোগিতা ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’। দেশসেরা মা ও শিশু জুটির সন্ধানে ডেটল ও আরটিভির যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মা ও শিশু জুটি একসঙ্গে অংশগ্রহণ করবে। নানা প্রতিযোগিতামূলক পর্বের মধ্য দিয়ে দেশের সেরা মা ও শিশু জুটি বেছে নেওয়া হবে। দ্বিতীয় পর্বের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী ও গায়িকা শম্পা রেজা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং অভিনেত্রী সাবেরি আলম। বিজ্ঞপ্তি।