প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেটল, রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড ঢাকার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘হ্যান্ডওয়াশ ক্যাম্পেইন’ শুরু করেছে। গত রোববার চিটাগাং গ্রামার স্কুল এবং ইস্পাহানী সরকারি বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক প্রণালি, এর গুরুত্ব ইত্যাদি বিস্তারিত শেখানো হচ্ছে।গত বছর থেকে দেশে শুরু হয়েছে ডেটল ‘হ্যান্ডওয়াশ ক্যাম্পেইন’। এর আওতায় এ বছর ২০ হাজার মাকে পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়মাবলি এবং বিভিন্ন বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীকে হাত ধোয়ার সঠিক প্রণালি এবং গুরুত্ব শেখানো হবে। বিজ্ঞপ্তি।