ডেটোনেটর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট এলাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত সোমবার সন্ধ্যার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলারের (১৩১০/৪) প্রায় দেড় কিলোমিটার দূরে বড়বন্দ রাস্তা দিয়ে একটি অটোরিকশা সিলেট আসছিল। বিজিবির টহল দল অটোরিকশার গতিরোধ করার চেষ্টা করলে চালক অটোরিকশা ফেলে চলে যান। অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে ভারতীয় প্রসাধনসামগ্রীর মোড়কের মধ্য থেকে সাতটি ডেটোনেটর উদ্ধার করা হয়।