ডেথ রেফারেন্স শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের (ডেথ রেফারেন্স) শুনানির জন্য আবেদন করা হয়েছে। নিহতের ভাই ও মামলার বাদী মতিউর রহমান প্রধান বিচারপতি বরাবর আবেদনটি করেন। হাইকোর্ট মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি ১০ দিনের জন্য মুলতবি করেছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ সরকারপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করেন।