পিলখানা হত্যা মামলা: ডেথ রেফারেন্স শুনানি ১৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যা মামলা
পিলখানা হত্যা মামলা

পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল ও জেল আপিল শুনানির জন্য ১৮ জানুয়ারি তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ আজ সোমবার এ দিন ধার্য করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশারফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, পেপারবুক প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে সময় চাওয়া হয়েছে। কারণ ৩৫টি পেপারবুক প্রস্তুত হয়েছে। ১৫২টি পেপারবুক প্রয়োজন। শুনানির জন্য ১৮ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।
আজকের শুনানির আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান প্রথম আলোকে বলেন, পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য তিন বিচারপতির সমন্বয়ে বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আজ হাইকোর্টের প্রকাশিত দৈনন্দিন কার্যতালিকা অনুসারে শুনানির জন্য ডেথ রেফারেন্সসহ ২৬৬টি বিষয় রয়েছে।