ডেথ রেফারেন্সের ওপর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে।
বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চে গতকাল রোববার রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার।