ডেন্টাল ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি সংস্থা মাতৃসেবা এ কর্মসূচির আয়োজন করে। সকালে স্থানীয় সাংসদ একাব্বর হোসেন এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক ছাড়াও বক্তৃতা দেন মাতৃসেবা সংস্থার সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ প্রমুখ। দিনব্যাপী এ কর্মসূচিতে সহস্রাধিক মানুষকে চিকিৎসা ও তাদের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।