প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌর চত্বরে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নাটোরের ডেন্টাল সার্জন সোসাইটির চিকিৎসকেরা স্থানীয় চার শতাধিক গরিব নারী-পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীকে বিনা মূল্যে দাঁতের চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করেছেন। ইউএনও রুহুল আমিন ও পৌর মেয়র কে এম জাকির হোসেন এই ক্যাম্প উদ্বোধন করেন। ক্যাম্পের আহ্বায়ক ছিলেন ওসমান গণি সাহেদ। চিকিৎসা দেন এ বি এম হাসিবুজ্জামান হেলাল, দাউদ আলী, মাহবুব আলম, আফসানা খাতুন প্রমুখ।