ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাবের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতির বরাবর লেখা পদত্যাগপত্রটি গত রোববার তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেন। তাঁর পদত্যাগের ফলে বর্তমানে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ৩০। যোগাযোগ করা হলে গতকাল সোমবার নাহিদ মাহতাব প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত অসুবিধার বিষয়টি উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছি।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে নাহিদ মাহতাব তাঁর তত্ত্বাবধানে থাকা মামলার নথিপত্র বুঝিয়ে দিয়েছেন। এর আগে ২০০১ সালের শেষ দিকে নাহিদ মাহতাব সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২১ জুন তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে পদোন্নতি পান।