ডেপুটি স্পিকারের মায়ের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মা বেগম হামিদুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে আজ বুধবার দুপুরে গাইবান্ধায় নিজ বাড়িতে তিনি মারা যান। আজ সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডেপুটি স্পিকারের মায়ের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ ও অন্য হুইপেরা শোক প্রকাশ করেছেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ডেপুটি স্পিকারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন।