ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) চতুর্থ বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷ ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শান্তি নারায়ণ ঘোষের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক দেওয়ান নুরুল ইসলাম, কাজী মোর্শেদ হোসেন কামাল, মো. খলিলুর রহমান সিদ্দিকী, রুস্তম আলী আহমেদ, মো. আবদুস সালাম, সৈয়দ এপতার হোসেন পিয়ার, মো. ফায়েকুজ্জামান ও মো. মামুন আল-রশীদ৷ সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক দীনা আহসান৷ বিজ্ঞপ্তি৷