ডেমরায় ইস্পাত কারখানায় আগুন চারজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার সারুলিয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে আল আকসা স্টিল মিল নামের ইস্পাত কারখানায় আগুন লেগে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানায়।
আহত চারজন হলেন সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ, তত্ত্বাবধায়ক মোর্শেদ খান, অপারেটর মোবারক হোসেন ও হুমায়ুন কবীর। মোর্শেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সূত্র জানায়, কারখানায় দুপুর ১২টার দিকে কয়েকজন কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দের পর চারদিকে আগুন ছড়িয়ে যায়। এতে ওই চারজন দগ্ধ হন। ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের তত্ত্বাবধায়ক মিরন মিয়া বলেন, শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।