ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে শান্তিবাগ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দুজন হলো মো. পারভেজ (১৭) ও আরিফ শেখ (১৬)। পারভেজের বাড়ি বরগুনার বেতাগী থানার তরখালী গ্রামে। আরিফের বাড়ি পিরোজপুরে।

প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের চতুর্থ তলার কাজ চলছিল। পারভেজ ও আরিফ রড সোজা করার সময় পাশের বিদ্যুতের লাইনে রড লেগে তারা তড়িতাহিত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, লাশ দুটি জরুরি বিভাগের মর্গে রয়েছে।