ডেমরায় ইয়াবা তৈরির মেশিনসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ইয়াবা তৈরির মেশিন ও ১ হাজার ১১০টি ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসির আহাম্মেদ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার দুপুরে ডেমরা থানা-পুলিশের একটি দল সারুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নাসিরের হেফাজত থেকে ইয়াবা তৈরির মেশিন, স্টিলের তৈরি ডাইস, হিটার মেশিন, একটি সাদা রঙের আর্দ্রতা রোধক মেশিন, ২৮ কেজি ৭৫০ গ্রাম ইয়াবা তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এই কাঁচামাল দিয়ে প্রায় চার লাখ ইয়াবা বড়ি তৈরি সম্ভব।
নিজস্ব প্রতিবেদক