প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গতকাল মঙ্গলবার যৌথ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে শতাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মহাসড়কের ওপর অবৈধ দোকান, বিলবোর্ড ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ, ঢাকা জেলা প্রশাসন, রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ ও ঢাকা মহানগর পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী জানান, উচ্চ আদালতের নির্দেশে স্টাফ কোয়ার্টার এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে মহাসড়কের পাশ থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।