ডেমরায় ট্রাকচাপায় নরসিংদীর কলেজ শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরা ব্রিজের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন কলেজশিক্ষক নিহত হয়েছেন। তাঁর নাম মাওলানা ফকির মোহাম্মদ আলী (৫০)। তিনি নরসিংদীর মাধবদী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক।পারিবারিক সূত্র জানায়, ফকির মোহাম্মদ আলী সপরিবারে যাত্রাবাড়ী থানার কোনাপাড়ার ২৪ আড়াবাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো গতকাল সকালে তিনি নরসিংদীর মাধবদী কলেজে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। ডেমরা ব্রিজের কাছে বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বেলা দেড়টার দিকে তিনি মারা যান।