ডেমরায় তেলের ডিপোতে আগুন চারজন দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরার ডগাইরে গতকাল বৃহস্পতিবার বিকেলে পেট্রলের ডিপোতে অগ্নিকাণ্ডে চারজন কর্মচারী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া তিনটার দিকে পূর্ব ডগাইরের নতুনপাড়ায় রনি ট্রেডার্স নামের তেলের ডিপোর একটি ড্রামে আগুন ধরে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ড্রামে ধরে যায়। এ সময় প্রতিষ্ঠানটির কর্মচারী জালাল হোসেন (২৮), আনিসুল হক (৩০), শামসুল ইসলাম (৩৫) ও তাজুল ইসলাম (২২) অগ্নিদগ্ধ হন। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।