ডেমরায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার বাঁশবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে বাঁশবাড়ি এলাকায় সিলেটগামী একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের চালক মানিক মিয়া (৩৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।