ডেমরায় বাসের চাপায় তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরায় বাসের চাপায় রাসেল (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ডেমরার সাদ্দাম মার্কেট তিন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেলের ফুপাতো ভাই ইউসুফ আলী জানান, রাসেল পেশায় টাইলস মিস্ত্রি। তিনি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় হোটেলে খাবার খেতে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাসের চাপায় তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় তাঁকে মৃত ঘোষণা করেন। রাসেল নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের মিলন মিয়ার ছেলে। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।