ডেমরায় যুবকের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকা থেকে পুলিশ গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। ডেমরা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে কাঠেরপুল এলাকার লোকজন একটি লাশ ভাসতে দেখে। খবর পেয়ে একটি দলসহ তিনি ঘটনাস্থলে যান। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জাহাঙ্গীর আলম বলেন, লাশটি চার-পাঁচ দিন আগের বলে মনে হয়। লাশের পুরো শরীরই প্রায় পচে-গলে গেছে।