ডেমরায় ৪০টি হাতবোমাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরার একটি বাসায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ৪০ টি হাত বোমাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন এম এ মতিন ও তাঁর ছেলে শাহিন। ডিবি পুলিশের দাবি, মতিন স্থানীয় জামায়াত ইসলামের নেতা।
অভিযান পরিচালনকারী ডিবির সহকারী কমিশনার মো. খোরশেদ সাংবাদিকদের বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ৭৩, পশ্চিম ডেমরায় অভিযান চালিয়ে মতিন ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়। নিজ বাড়িতে বসেই মতিন বোমা তৈরি করে আসছিল। তাঁদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই পাওয়া গেছে।