ডেমুর ইঞ্জিন লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ রেলস্টেশনের কাছে কৃষ্টপুর এলাকায় গতকাল শুক্রবার ডেমু ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে ঢাকা, ভৈরব ও নেত্রকোনা পথে সব ধরনের ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে কেওয়াটখালী লোকোশেড থেকে ময়মনসিংহ রেলস্টেশনে আসার পথে কৃষ্টপুর এলাকায় ডেমু ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না।