ডেমুর নতুন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কমলাপুর থেকে গাজীপুরের টঙ্গী পথে ডেমু ট্রেনের নতুন যাত্রা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সকালে টঙ্গী রেলওয়ে জংশনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। ট্রেনটি ৬০০ যাত্রী বহন করতে পারবে। কমলাপুর থেকে প্রতিদিন ভোর পাঁচটা ২৫ মিনিটে ট্রেনটি ছেড়ে সকাল ছয়টা ১০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। আবার সকাল সাতটা ৪০ মিনিটে টঙ্গী ছেড়ে সকাল আটটা ৩৫ মিনিটে কমলাপুরে পৌঁছাবে। পথে শুধু বিমানবন্দর স্টেশনে থামবে। ভাড়া ১৫ টাকা। শুক্রবার বন্ধ। গাজীপুর প্রতিনিধি