ডেমোক্রেসির জরিপ 'মাস্টারপ্ল্যানের' অংশ: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপকে উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলেছে, বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই। এটি আন্তর্জাতিক ‘মাস্টারপ্ল্যানের’ অংশ।
গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওই জরিপের বিষয়ে এই প্রতিক্রিয়া জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি জরিপ গত শুক্রবার প্রকাশ করা হয়। জরিপের একটি অংশে বলা হয়, এখন নির্বাচন হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩৮ শতাংশ এবং বিএনপি ৫ শতাংশ ভোট পাবে।
রিজভী বলেন, ‘জরিপটি শুধু হাস্যকরই নয়, এটি সত্যের অপলাপমাত্র। জরিপকারীরা কীভাবে ডেটা, স্ট্যাটিস্টিক, স্যাম্পলিং, তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেছেন, তা গভীর ষড়যন্ত্রেরই অংশ। বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই।’