ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম এজিএম ও নবম ইজিএম গত রোববার রাজধানীর গুলশান সার্কেল-২-এ নিজস্ব ভবন ডেল্টা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। অনুষ্ঠানে গত বছরের নিরীক্ষিত হিসাব ও বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এ সময় গত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের জন্য ১১ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ট এবং ২৫ শতাংশ হারে স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সভাপতি বলেন, গত বছর ডেল্টা লাইফ প্রিমিয়াম আয় করেছে ৫৩৪ দশমিক ৬৯ কোটি টাকা; বিনিয়োগ ও অন্যান্য খাত থেকে আয় করেছে ২৭০ দশমিক ৯০ কোটি টাকা। সর্বমোট আয় হয়েছে ৮০০ দশমিক ৫৯ কোটি টাকা। বছর শেষে কোম্পানির লাইফ ফান্ড দাঁড়িয়েছে দুই হাজার ৮০৫ দশমিক ২২ কোটি টাকা। অনুষ্ঠানে কোম্পানির সিইও আদিবা রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল-মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।