ডেসটিনি কো-অপারেটিভ যেখানে যত সম্পত্তি
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড যেন তাদের কোনো সম্পদ বিক্রি করতে না পারে, সে জন্য ব্যবস্থা নিতে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সমবায় অধিদপ্তর।চিঠির সঙ্গে দেশের কোথায় কোথায় ডেসটিনি মাল্টিপারপাসের কী পরিমাণ সম্পদ আছে, তারও একটি তালিকা পাঠানো হয়েছে। ডেসটিনির অনিয়ম তদন্তে সমবায় অধিদপ্তরের গঠিত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সম্পদের তালিকাটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটি ২২৬ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্থানে জমি ও স্থাপনা কিনেছে।সমবায় অধিদপ্তরের চিঠিতে দেখা যায়, রাজধানীতে বেশ কয়েকটি বাণিজ্যিক ও আবাসিক ভবন এবং স্থাপনাবিহীন জমি ডেসটিনি মাল্টিপারপাসের মালিকানায় রয়েছে। এর মধ্যে আছে: ৩৩ পুরানা পল্টন লাইনে ১৬৪৮ অযুতাংশের ওপর স্থাপনাবিহীন বাড়ি; ৩৭/এ কাকরাইলের সাহারা সেন্টারের (আবাসিক ও বাণিজ্যিক ভবন) ১৩ ও ১৪ তলায় ৬০১৭ বর্গফুটের দুটি ফ্লোর, দ্বিতীয় ও তৃতীয় তলায় ৫৩১৪ বর্গফুটের দুটি ফ্লোর, ষষ্ঠ ও অষ্টম তলায় ৫৩০৬ বর্গফুটের দুটি ফ্লোর; ১৭৭ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে নির্মাণাধীন মাহাতাব সেন্টারের ১৪ তলার ১০ হাজার ৮০০ বর্গফুটের ফ্লোর ও নিচতলায় দুটি কার পার্কিং স্পেস; ফার্মগেটের ছন্দ-আনন্দ সিনেমা হল; ৮৬ কাকরাইলে রাজমণি ঈসা খাঁ হোটেলের পাশে স্থাপনাবিহীন জমি; বাংলামোটরে বীর উত্তম সি আর দত্ত রোডের নাসির ট্রেড সেন্টারের (বাণিজ্যিক ভবন) ১২ তলায় পাঁচ হাজার বর্গফুটের ফ্লোর; মতিঝিলে ১০১০৮ অযুতাংশের ওপর বাড়ি; বাড়িধারা আবাসিক এলাকার জে-ব্লকের রোড-১/এ, প্লট-৪৩-এ সাড়ে চার কাঠার ওপর ইমারতসহ জমি।বিভাগীয় শহরেও রয়েছে ডেসটিনি মাল্টিপারপাসের স্থাপনা। এর মধ্যে আছে: রাজশাহীর বোয়ালিয়া থানার বর্ণালী সিনেমা হল এবং রংপুরের কোতোয়ালি থানার রংপুর পৌরসভার বনসজ্জা ভবনের দ্বিতীয় তলার আড়াই হাজার বর্গফুটের একটি ফ্লোর। ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় রয়েছে ডেসটিনির বিস্তর জায়গা। সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের চর গলগলিয়া মৌজায় বিভিন্ন দাগে ৮২ দশমিক ৫০ শতাংশ, ৪৬ শতাংশ, ২২ দশমিক ৫০ শতাংশ, ১১ দশমিক ৫০ শতাংশ, ৮২০ শতাংশ, ৭ দশমিক ৩২৩ শতাংশ; একই ইউনিয়নের ঘোড়ামারা মৌজায় ৪৬২ শতাংশ ও চর বিশ্বনাথ মৌজায় ৫৪ শতাংশ; বালুরচর ইউনিয়নের চর পশ্চিমদী মৌজায় বিভিন্ন দাগে ১৭ দশমিক ৭০ শতাংশ, ৮০ শতাংশ, ৫১ শতাংশ, ১৫ শতাংশ, ৩০ শতাংশ, দশমিক ০৩ শতাংশ, ২২ দশমিক ৯৯ শতাংশ, ০৬ শতাংশ; একই ইউনিয়নের চর ঘাটকান্দের বিভিন্ন দাগে ৩০ শতাংশ, ৩৭ দশমিক ৫০ শতাংশ; একই ইউনিয়নের চরপানিয়া মৌজায় বিভিন্ন দাগে ১৫০ শতাংশ, ৯ শতাংশ, ৩০ শতাংশ, ৩০ শতাংশ, ৬৮ দশমিক ৭০ শতাংশ, ৬০ শতাংশ; চর খাসকান্দিতে বিভিন্ন দাগে ১৯ শতাংশ, ৫৪ দশমিক ৫০ শতাংশ, ১০ দশমিক ৫০ শতাংশ, ১০০ দশমিক ৮৯ শতাংশ, ১১ দশমিক ৭০ শতাংশ, ১৪ দশমিক ২৫ শতাংশ, ৩০ শতাংশ, ২১ শতাংশ; কেরাইন ইউনিয়নের শিকারপুর মৌজায় বিভিন্ন দাগে ৭৫ শতাংশ, ৩৩১ শতাংশ, ১৭ শতাংশ, ১১২ শতাংশ এবং একই ইউনিয়নের কেরাইন মৌজায় ১০৪ শতাংশ নাল জমি কিনেছে ডেসটিনি।দক্ষিণ কেরানীগঞ্জেও রয়েছে ডেসটিনি মাল্টিপারপাসের অনেক নাল জমি। থানার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী মৌজার বিভিন্ন দাগে ২৪ শতাংশ, ২৪ শতাংশ, ১১ শতাংশ, ৩০ শতাংশ, চার শতাংশ, আট শতাংশ, ৪১ শতাংশ, ২৫ শতাংশ, ১৭ শতাংশ, ২০ দশমিক ৫০ শতাংশ, ২৫ শতাংশ, ২৬ শতাংশ, এক হাজার ১৯৩ শতাংশ, ৮৩৪ দশমিক ৭৫ শতাংশ, ৩২ দশমিক ৮০ শতাংশ, ২৫ দশমিক ৯৫ শতাংশ এবং বাঘৈর ইউনিয়নে বিভিন্ন দাগে ১৫ শতাংশ ও ১২ শতাংশ নাল জমি রয়েছে।ঢাকার বাইরেও জমি ও ভিটার মালিকানা রয়েছে ডেসটিনির। এর মধ্যে আছে: খুলনার বটিয়াঘাটা থানার খোলাবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন দাগে ১ দশমিক ২৪ একর, ১ দশমিক ৬০ একর, ২ দশমিক ০২ একর, ২ দশমিক ০২৫০ একর, দশমিক ১৩ একর, দশমিক ০৮২৫ একর বিরান জমি; মেহেরপুরের গাংনী পৌরসভার ৬১ নং মৌজায় যথাক্রমে ২৪ দশমিক ০১৬ শতাংশ ও ১৯ দশমিক ৪৮৪ শতাংশের ওপর ভিটা ও পুকুর।