ডেসটিনি গ্রুপের তিন কর্মকর্তাকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের প্রধান হিসাবরক্ষকসহ শীর্ষপর্যায়ের তিন কর্মকর্তাকে গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়।সূত্র জানায়, ওই কর্মকর্তারা দুদকের চাওয়া ডেসটিনি গ্রুপের ৩৫টি সহযোগী প্রতিষ্ঠানের রেকর্ডপত্র সরবরাহ করেন। এর মধ্যে রয়েছে পরিচালকদের নাম-ঠিকানা, ব্যাংক হিসাব, লেনদেন ইত্যাদি তথ্য। গতকাল থেকেই এসব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে দুদক। প্রথম আলোর প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ডেসটিনি গ্রুপের বেশির ভাগ তথ্যই পাওয়া যাচ্ছে।