প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুধাপ বিপণন প্রতিষ্ঠান (এমএলএম) ডেসটিনি চালু এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকেরা। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে বলা হয়, চার বছর ধরে ডেসটিনি গ্রুপের ৩৫টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ। ফলে ডেসটিনির ৪৫ লাখ বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকেরা মানবেতর জীবনযাপন করছেন। বিনা বিচারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ৪০ মাস ধরে কারাগারে। মামলাজনিত জটিলতায় কোম্পানির সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ধ্বংস ও লুটপাট হয়ে যাচ্ছে। ানববন্ধনে ১১ দফা দাবি জানানো হয়।
ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের পক্ষে সিরাজাম মনির, শহীদুল ইসলাম ও নাজিম উদ্দিন জুয়েল মানববন্ধনে বক্তব্য দেন।