ডেসটিনি ডিস্ট্রিবিউটরস ফোরামের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় ডেসটিনি ডিস্ট্রিবিউটরস ফোরাম গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়েন ফোরামের চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব রাজীব মিত্র। লিখিত বক্তব্যে বলা হয়, ‘কতিপয় গণমাধ্যমের বিরূপ প্রচারণার কারণে ডেসটিনির ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক এবং তাঁদের পরিবার-পরিজন উদ্বিগ্ন। ডিস্ট্রিবিউটরদের কেউ-ই ক্ষতিগ্রস্ত কিংবা প্রতারিত হননি।’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডেসটিনি ডিস্ট্রিবিউটরস ফোরাম চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক এ কে এম শহীদুল হক ও কেন্দ্রীয় ফোরামের সদস্যসচিব মাহবুবুর রহমান।