ডেসটিনি ২০০০-এর চেয়ারম্যানসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যানসহ প্রভাবশালী পাঁচ শেয়ারধারীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাঁরা হলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, পরিচালক জামশেদ আরা চৌধুরী। বাকি তিনজন শেয়ারধারী হলেন দিদারুল আলম, মাইনুদ্দিন আহমেদ ও ফরিদ আখতার। এর আগে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হকসহ শীর্ষস্থানীয় নয় ব্যক্তির যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুজন কর্মীর ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। গত বুধবার বিকেলে ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যানসহ পাঁচ শেয়ারধারীর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করতে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) সব ব্যাংককে চিঠি দেয়। গতকাল বৃহস্পতিবার ব্যাংকগুলো সে চিঠি পেয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত থাকবে।এই আদেশের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের একক ও যৌথ নামে পরিচালিত সব মেয়াদি স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র, ডিপিএস হিসাবের অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত থাকবে। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৭(৪) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সিআইসি এ চিঠি দিয়েছে।