ডেসটিনিকে আটকানো হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ডেসটিনিকে আটকানোর কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘আইন অনুযায়ী ডেসটিনিকে আটকানো হবে। আগে যেভাবে যুবককে (যুব কর্মসংস্থান সোসাইটি) আটকেছিলাম।’রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে গতকাল রোববার পাঁচ সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, তিন বছর আগেই কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন তিনি। তিনি বলেন, ‘২০০৯ সালেই আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছিলাম এমএলএম প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ ডেসটিনি কর্তৃপক্ষের আদালতে যাওয়া প্রসঙ্গে মুহিত বলেন, তাদের অধিকার রয়েছে আইনের আশ্রয় নেওয়ার। আবার আমরাও আইন অনুযায়ী কাজ করব।’ বাণিজ্য মন্ত্রণালয়ের করা এমএলএম-সংক্রান্ত খসড়া আইনটি বেশ দুর্বল উল্লেখ করে মুহিত বলেন, সমবায় প্রতিষ্ঠান হিসেবে ডেসটিনি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত। এর আইনি দিকগুলো খতিয়ে দেখা হবে। ডেসটিনির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাল বসবে বলেও জানান অর্থমন্ত্রী।