ডেসটিনির অর্থ পাচারে সহায়তার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের অর্থ বিদেশে পাচার করতে সহযোগিতা করার অভিযোগে গতকাল রোববার শফিউল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ইসলাম ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তাঁর বিরুদ্ধে ডেসটিনির ৪১ কোটি টাকা বিদেশে পাচার করতে সহায়তার অভিযোগ রয়েছে।

রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে বেলা সাড়ে তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে শফিউলকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। দুদকের উপপরিচালক মোজাহার সরদার জানান, গুলশান থানার পুলিশ এ বিষয়ে দুদককে সাহায্য করেছে।