ডেসটিনির এমডি আবার রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে আবারও চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এম এ সালাম এই আদেশ দেন।গতকাল রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।