ডেসটিনির কোষাধ্যক্ষ আকবর সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে করা মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কোষাধ্যক্ষ আকবর হোসেন ওরফে সুমনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জয়নব বেগম এই আদেশ দেন। আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করেন।আকবর হোসেন গত সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই দিন আকবর হোসেনকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোজাহার আলী সরদার। আদালত গতকাল শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।শুনানি শেষে আদালত গতকাল আকবরকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।