ডেসটিনির চেয়ারম্যানসহ তিনজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের শেয়ার হস্তান্তরসংক্রান্ত মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও বৈশাখী মিডিয়া লিমিটেডের (বৈশাখী টেলিভিশন) ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ তিনজন জামিন পেয়েছেন। তাঁরা গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে মহানগর হাকিম সাইফুর রহমান তা মঞ্জুর করেন।জামিন পাওয়া অপর দুজন হলেন বৈশাখী মিডিয়া লিমিটেডের পরিচালক ইরফান আহমেদ ও সৈয়দ সাজ্জাদ হোসেন। বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এইচ এন বুলু গত সোমবার তাঁদের বিরুদ্ধে এই মামলা করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।