কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, ডেসটিনি জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। ডেসটিনির জন্য স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হয়েছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয়েছে। তিনি গতকাল রোববার বিকেলে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে কৃষক শ্রমিক জনতা লীগ গাজীপুর জেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, আবদুর রহমান, মঞ্জুরুল ইসলাম, আতিকুর রহমান ভূঁইয়া প্রমুখ। কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ সম্মানী লোকের সমঞ্চান দিতে জানে না। অর্থমন্ত্রী বলে বেড়াচ্ছেন, ড. মুহামঞ্চদ ইউনূসের জন্য দেশে নাকি বিদেশি বিনিয়োগ কমে গেছে। যদি তা-ই হয়ে থাকে, তবে ইউনূসকে বুঝিয়েসুঝিয়ে রাজি করে বিদেশি বিনিয়োগ বাড়াতে অসুবিধা কোথায়।