ডেসটিনির টাকা পাচারের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেসটিনির টাকা বিদেশে পাচার করার অভিযোগে ইসলামি ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক শফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।তাঁর বিরুদ্ধে ডেসটিনির ৪১ কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন দুদকের পরিচালক উইং কমান্ডার মো. তাহিদুল ইসলাম।