ডেসটিনির দুই কর্মকর্তার জামিন প্রশ্নে রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা দুটি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও পরিচালক মোহাম্মদ হোসেনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ডেসটিনির ওই দুই কর্মকর্তার জামিন আবেদনের শুনানি নিয়ে আজ রোববার এই রুল দেন। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত সূত্র জানায়, গত ১১ জুন ওই দুজনের জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয়। পরে তাঁরা হাইকোর্টে জামিনের আবেদন করেন।
চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাত্ ও পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের ২২ জন এবং এ কাজে সহযোগী ২৯ জন মিলিয়ে দুটি মামলায় মোট ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালের ৩১ জুলাই এই মামলা দুটি করা হয়।