ডেসটিনির দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ ও পাচারসংক্রান্ত দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ চেয়ে ডেসটিনির এই দুই শীর্ষ কর্মকর্তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দিয়েছেন। ফলে দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওই দুই মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান।