ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার জামিন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানি লন্ডারিং আইনে করা পৃথক দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম মেহের নিগার এই আদেশ দেন। আইনজীবী মোহাম্মদ বদিউজ্জামান জামিন চেয়ে আদালতকে বলেন, আইন অনুযায়ী ১২০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করতে পারেনি। আসামিরা বিনা বিচারে কারাগারে আটক আছেন। দুদকের আইনজীবী মাহমুদ জাহাঙ্গীর এর বিরোধিতা করেন। ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে এই মামলা দুটি করেন।