ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে হাইকোর্টের দেওয়া জামিন ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন। আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে রফিকুল আমীন ও হোসাইন আপাতত মুক্তি পাচ্ছেন না।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় এই মামলা দুটি করে দুদক। ওই বছরের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে রফিকুল আমীন ও হোসাইন জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন খারিজ করে তাঁদের কারাগারে পাঠান।