ডেসটিনির নির্বাহীসহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের লবণচরায় গতকাল শুক্রবার ট্রাকের চাপায় ডেসটিনি ২০০০ লিমিটেডের একজন নির্বাহী কর্মকর্তা মারা গেছেন। বৃহস্পতিবার রাজবাড়ী সদরে সড়ক দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছেন।খুলনায় নিহত ডেসটিনির ওই কর্মকর্তার নাম হাফিজুর রহমান (৩৪)। তাঁর বাড়ি খুলনার রূপসা উপজেলার তেরগোলা গ্রামে। গতকাল সকাল সাতটার দিকে রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বাগমারা থেকে গাড়িচাপায় নিহত অজ্ঞাতপরিচয় (৫৫) একজনের লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। সদর থানার উপপরিদর্শক ওয়াদুদ আলম জানান, ধারণা করা হচ্ছে, রাতে কোনো যানবাহন তাঁকে চাপা দিয়ে চলে গেছে।