ডেসটিনির পরিচালক আজাদের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় ডেসটিনি ২০০০-এর পরিচালক আবুল কালাম আজাদ জামিন পেয়েছেন। গতকাল রোববার আদালত পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত তাঁকে জামিনের আদেশ দেন।আজাদের পক্ষে গতকাল জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান জামিনের আদেশ দেন।আবুল কালাম আজাদ জামিন পাওয়ার মধ্য দিয়ে এই মামলার ২২ জন আসামির সবাই জামিন পেলেন।