ডেসটিনির পরিচালক দিদারুল আট দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় ডেসটিনি-২০০০ এর পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম তানবীর আহমেদ এই আদেশ দেন।গতকাল দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার আসামি দিদারুল আলমকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিলের আবেদন করা হয়। আদালত তা নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৭ অক্টোবর ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে দুই মামলায় নয় দিন করে মোট ১৮ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।গত শনিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে অবস্থিত নিজের ব্যবসায়িক কার্যালয় থেকে দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়।