ডেসটিনির ফারাহ দিবার সম্পদ বিবরণী চেয়েছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুস্তর বিপণন কোম্পানি (এমএলএম) ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ও ডেসটিনি গ্রুপের পরিচালক ফারাহ দিবার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের নোটিশটি তাঁর কাছে পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে দুদক সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রতারণার মাধ্যমে চার হাজার কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে রফিকুল আমীনসহ ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।