ডেসটিনির সম্পদ রক্ষার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন, ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের মুক্তি ও ডেসটিনির সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে। গতকাল শনিবার সকালে ডেসটিনির বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকগণ ব্যানারে এই মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা ডেসটিনির শীর্ষ দুই কর্মকর্তাকে মুক্তি দিয়ে ব্যবসা চালু করার দাবি করেন। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি।