ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতৈল গ্রামে গতকাল দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আহাদ আলী (৫) ও মুকুল হোসেনের মেয়ে ভাবনা খাতুন (৪)। গ্রামবাসী বলেন, দুই শিশু খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে দুজনের লাশ ভেসে ওঠে। মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত হোসেন বলেন, জুমার নামাজ পড়তে যাওয়ায় বাড়িতে কোনো পুরুষ ছিল না। ফলে শিশুরা ডোবার মধ্যে পড়ে গেলেও কেউ দেখেনি। সিরাজগঞ্জ প্রতিনিধি|